Mostari Petition

এসআইআর-মামলায় দিল্লি যাচ্ছেন মোস্তারি

মোস্তারির স্বামী কামাল হোসেন ২০২১-এ ভগবানগোলা কেন্দ্রে সিপিএমের প্রার্থী ছিলেন। এসআইআর-মামলার শুনানির সময়ে মোস্তারি যাতে আজ সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারেন, সে জন্য তাঁর দিল্লি-যাত্রা, আইনজীবী দেওয়া-সহ যাবতীয় ব্যবস্থা করেছে দলই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:০৮
Share:

— প্রতীকী চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকে সামনে রেখে রাজনীতিতে চর্চা অব্যাহত। এই আবহে রাজ্য থেকে ওই মামলা প্রথম যিনি দায়ের করেছিলেন, মুর্শিদাবাদের ভগবানগোলার সেই মোস্তারি বানু আজ, সোমবার সুপ্রিম কোর্টে শুনানির সময় যাতে উপস্থিত থাকতে পারেন, সেই ব্যবস্থা করছে সিপিএম।

প্রসঙ্গত, মোস্তারির স্বামী কামাল হোসেন ২০২১-এ ভগবানগোলা কেন্দ্রে সিপিএমের প্রার্থী ছিলেন। এসআইআর-মামলার শুনানির সময়ে মোস্তারি যাতে আজ সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারেন, সে জন্য তাঁর দিল্লি-যাত্রা, আইনজীবী দেওয়া-সহ যাবতীয় ব্যবস্থা করেছে দলই। সূত্রের খবর, শুনানির পরে সিপিএমের কেন্দ্রীয় দফতর এ কে গোপালন ভবনে মোস্তারিকে সঙ্গে নিয়ে বর্ষীয়ান নেত্রী বৃন্দা কারাট সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারেন। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, “এসআইআর-হয়রানির ভুক্তভোগী হিসাবে মোস্তারি জানুয়ারিতে পিটিশন ফাইল করেছিলেন। একই রকম আবেদন করে এখন তৃণমূল-সহ নানা পক্ষ প্রচারের আলো কাড়তে চাইছে। এক জন সাধারণ, খেটে খাওয়া মানুষই যে এই আবেদন প্রথম করেছিলেন, তা সকলের সামনে আনতে চায় দল।” তৃণমূলের অবশ্য পাল্টা দাবি, এই সব করে সিপিএম-ই প্রচারে আসতে চাইছে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন