ফের ক্যাম্প চালু বেড়াবেড়িতে

শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরে সোমবার চাষিদের নথিপত্র জমা দেওয়ার ক্যাম্প বেড়াবেড়ি থেকে সরে গিয়েছিল সিঙ্গুর বিডিও অফিসে। এ নিয়ে বেড়াবেড়ি এলাকার চাষিদের ক্ষোভ সামাল দিতে মঙ্গলবার ফের চালু হয়েছে সেখানের ক্যাম্পটি।

Advertisement
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০৪
Share:

শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরে সোমবার চাষিদের নথিপত্র জমা দেওয়ার ক্যাম্প বেড়াবেড়ি থেকে সরে গিয়েছিল সিঙ্গুর বিডিও অফিসে। এ নিয়ে বেড়াবেড়ি এলাকার চাষিদের ক্ষোভ সামাল দিতে মঙ্গলবার ফের চালু হয়েছে সেখানের ক্যাম্পটি। বিডিও অফিসের ক্যাম্পটিও অবশ্য এ দিন চালু রাখা হয়েছে। প্রশাসন সূত্রের খবর, এ দিন মোট ১১০ জন জমির কাগজপত্র জমা দিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ের পরই সিঙ্গুরে টাটাদের প্রকল্প এলাকায় একাধিক মন্ত্রী ঘুরে গিয়েছেন। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রকল্প এলাকায় এসে কাজের অগ্রগতি তদারকি করেন। তিনি বলেন, “কাজের অগ্রগতি ভাল। প্রচুর সংখ্যক কর্মী কাজ করছেন। বেশ কিছু এলাকায় আগাছা সাফ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement