পুজোর মাস দেড়েক দেরি। তার আগেই পাউরুটির দাম বাড়ছে প্রতি পাউন্ডে চার টাকা। মঙ্গলবার জয়েন্ট অ্যাকশন কমিটি অব ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল বেকার্স কো-অর্ডিনেশন কমিটির যৌথ সাংবাদিক বৈঠকে এ কথা জানানো হয়েছে। দুই কমিটির তরফে সাংসদ ইদ্রিশ আলি এবং শেখ ইসমাইল হোসেন জানান, পাউরুটির দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে ২৫ সেপ্টেম্বর থেকে। বেকারিতে উৎপন্ন অন্যান্য খাদ্যসামগ্রীর দামও বাড়ছে। ইদ্রিশ জানান, রাজ্যে পাউরুটির দাম শেষ বার বাড়ানো হয়েছিল ২০১৩ সালের অগস্টে।