Arjun Singh Protection

রক্ষাকবচের মেয়াদ বাড়ল অর্জুনের

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ২২ মে পর্যন্ত কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০৯:৫৯
Share:

অর্জুন সিংহ। ফাইল চিত্র।

ভোটের আগে বিজেপি নেতা অর্জুন সিংহের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট। তাঁর বিরুদ্ধে ব্যারাকপুর, নৈহাটি, টিটাগড়-সহ নানা থানায় দায়ের হওয়া ১৩টি এফআইআর-এর ক্ষেত্রে পদক্ষেপ না করার নির্দেশ আগে দিয়েছিল কোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ২২ মে পর্যন্ত কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ২০২৪ থেকে রাজ্যের নানা থানায় তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হচ্ছে, এই অভিযোগ জানিয়ে ওই সব এফআইআর খারিজের জন্য মামলা করেছিলেন অর্জুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন