SUCI Protest

উচ্ছেদ, মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল

রাজ্যে নতুন সরকার ‘পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’ অনুযায়ী যে নির্দেশিকা দিয়েছে, তারও বিরোধিতা করেছে এসইউসি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৮:৫৫
Share:

উচ্ছেদ, মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসইউসি-র মিছিল। প্রতিবাদ মিছিল শেষে সভায় এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য (বাঁ দিকে)। নিজস্ব চিত্র।

হকার ও বস্তি উচ্ছেদের বিরুদ্ধে অব্যাহত রয়েছে বামেদের পথের প্রতিবাদ। এসইউসি-র ডাকে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়েছে। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, বিদ্যুতের স্মার্ট মিটার বসানো, জাতীয় শিক্ষানীতি চালুর প্রতিবাদের পাশাপাশি বৈধ ভোটারদের নাম দ্রুত ভোটার তালিকায় তোলার দাবিও জানিয়েছে এসইউসি। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেছেন, “বৃহৎ পুঁজির হাতে প্ল্যাটফর্ম, স্টেশন চত্বর তুলে দেওয়ার লক্ষ্যেই গরিব মানুষকে উচ্ছেদ করতে বুলডোজ়ার চলছে।” তাঁর সংযোজন, “এসআইআর প্রক্রিয়ার নামে লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ট্রাইব্যুনাল বাস্তবে নিষ্ক্রিয়।” পাশাপাশি, রাজ্যে নতুন সরকার ‘পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’ অনুযায়ী যে নির্দেশিকা দিয়েছে, তারও বিরোধিতা করেছে এসইউসি। এ দিকে, পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদে উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া স্টেশনে বিভিন্ন দলের নেতৃত্বের উপস্থিতিতে মিছিল করেছেন হকারদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন