—প্রতীকী চিত্র।
লোকসভায় সদ্য ধ্বনি ভোটে পাশ হওয়া, সংশোধিত ট্রান্সজেন্ডার সুরক্ষা বিলে দেশে রূপান্তরকামী বা ছক-ভাঙা লিঙ্গ পরিচয়ের (কুইয়ার) অনেকেই ঘোর বিপদে পড়বেন বলে এ বার পশ্চিমবঙ্গেও আওয়াজ উঠল। ট্রান্সজেন্ডার অধিকার সংহতি মঞ্চের তরফে এই নিয়ে সরব হয়েছেন রূপান্তরকামীদের একাংশ।
নতুন বিলে এ দেশে রূপান্তরকামী-সহ তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের ভিত্তি সুপ্রিম কোর্টের নালসা রায়কে কার্যত অস্বীকার করছে বলে মঞ্চের দেবাংশী বিশ্বাস চৌধুরী, শান চৌধুরীরা দাবি করেছেন। তাঁদের বক্তব্য, নতুন বিলে ব্যক্তির নিজের লিঙ্গ নির্বাচনের অধিকার থাকবে না। ডাক্তারি বোর্ড তা করবে। অর্থাৎ, শরীরগত ভাবে ভিন্ন উভলিঙ্গ (ইন্টারসেক্সড) ও হিজড়ে, আরাবনী, যোগিতা, কিন্নরের মতো পরম্পরাগত সামাজিক গোষ্ঠীর সদস্যেরাই রূপান্তরকামী তকমা পাবেন। মঞ্চের বক্তব্য, নানা সামাজিক ও পারিবারিক শোষণের মুখে নিজের সত্তার অধিকার মেলে ধরতে চাওয়া বহু ব্যক্তিই নতুন আইনে আরও সঙ্কটে পড়বেন। নারী অধিকার রক্ষাকর্মী বৈতালী গঙ্গোপাধ্যায়, এইচআইভি আন্দোলনের মুখ জয়দীপ জানাও মঞ্চের তরফে সরব হয়েছেন। অন্য রাজ্যেও অনেকে বিষয়টি নিয়ে সরব। রাজ্যসভায় বিষয়টি ওঠার আগে সাংসদ ও দলগুলিকে তাঁরা সচেতন করতে চান।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে