ফাইল চিত্র।
বীরভূমের মা়ড়গ্রামে বোমা মেরে দু’জন তৃণমূলকর্মীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত আইনাল শেখকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই আইনালের বিরুদ্ধেই বোমা ছোড়ার অভিযোগ উঠেছে।
গত ৪ ফেব্রুয়ারি মাড়গ্রামের ধূলফেলা মোড় সংলগ্ন হাসপাতালপাড়া এলাকায় বোমার আঘাতে নিউটন শেখ ও লাল্টু শেখ নামে দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। ওই ঘটনার পরেই পুলিশ এলাকার কংগ্রেস কর্মী সুজাউদ্দিন আহমেদ, তাঁর দুই ছেলে সহ ছয় জনকে গ্রেফতার করেছিল। রবিবার আরও এক জনকে পুলিশ ধরেছে। তাঁর নাম আনারুল শেখ। যিনি সম্পর্কে আইনালের ভাইপো।
সোমবার বেলার দিকে নিহতদের পরিবার-পরিজনের সঙ্গে দেখা করেছেন শতাব্দী। সেখানে গিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানান তিনি। বলেন, ‘‘যারা ঘটনার সঙ্গে জড়িত, তারা প্রথমে কংগ্রেস করত। পরে একবারের জন্য তৃণমূলে এসেছিল, তার পরে বিজেপিতে গিয়েছিল।’’