কর্মী সম্মেলনে হুঁশিয়ারি কেষ্টর

রবিবার সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে বিদ্যুৎ দফতরের কর্মীদের সংগঠন এমপ্লয়িজ ইউনিয়নের জেলা সম্মেলন হল। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি তথা আইএনটিটিইউসি-র জেলা সভাপতি বিকাশরায় চৌধুরী, সংগঠনের রাজ্য সম্পাদক অরিজিৎ দত্ত প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫৭
Share:

সিউড়িতে অনুব্রত। নিজস্ব চিত্র।

রবিবার সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে বিদ্যুৎ দফতরের কর্মীদের সংগঠন এমপ্লয়িজ ইউনিয়নের জেলা সম্মেলন হল। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি তথা আইএনটিটিইউসি-র জেলা সভাপতি বিকাশরায় চৌধুরী, সংগঠনের রাজ্য সম্পাদক অরিজিৎ দত্ত প্রমুখ।

Advertisement

অনুব্রতর কথায়, ‘‘জেলায় কর্মী সংগঠন একটাই। সংগঠনের জেলা সভাপতি যা বলবেন, তাই করতে হবে। ডবল ইউনিয়ন এখানে চলবে না।’’ মাস কয়েক আগে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে অসংগঠিত শ্রমিকদের নিয়ে একটি পৃথক ইউনিয়ন গড়েন তৃণমূলের শৈলেন মাহাতো। তৃণমূলের একটি সূত্রের মতে, নাম না করে আসলে তাঁকেই বার্তা দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি। দলের অন্দরের খবর বক্রেশ্বরে শৈলেনবাবু ইউনিয়ন করায় ক্ষুব্ধ জেলার শীর্ষ নেতৃত্ব। তাঁদের মতে, উনি দলবিরোধী কাজ করেছেন। জেলায় একটাই ইউনিয়ন। সেই দ্বন্দ্ব আরও বেড়েছে গত শনিবার বোলপুরের শিবপুরে ফিরহাদ হাকিম শৈলেনবাবুকে সভায় ডাকার পরে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অবশ্য এ নিয়ে নীরব।

তবে শৈলেনবাবু বলছেন, ‘‘রাজ্য নেতৃত্ব ইউনিয়নটি বন্ধ করতে বললে নিশ্চয়ই করে দেব। বাকিরা কী বলেছেন জানা নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement