Bangladesh-US Trade Deals

ভোটের তিন দিন আগে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করতে চলেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার! শুল্ক কমাবেন ট্রাম্প, আশায় ঢাকা

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে। প্রথমে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের। তবে শেষ পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৫
Share:

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং মহম্মদ ইউনূস। (ডান দিকে)। —ফাইল চিত্র।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার ঠিক তিন দিন আগে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করতে চলছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে। প্রথমে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের। তবে শেষ পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে এই খবর জানা‌ গিয়েছে।

Advertisement

এর আগে গত অগস্ট মাসে বাংলাদেশের উপর আরোপ করা ২০ শতাংশ পাল্টা শুল্কহার নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়। তবে আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলে খবর। আগামী ৯ ফেব্রুয়ারি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে দুই দেশের মধ্যে সেই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

রবিবার সে দেশের বাণিজ্য মন্ত্রককে উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করার আগে বশিরউদ্দীন এবং রহমান জাপান যাবেন। আগামী ৬ ফেব্রুয়ারি জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (বিজেইপিএ) সই হবে। সেখান থেকে বাণিজ্যসচিব একাই ওয়াশিংটনে যাবেন।

Advertisement

বশিরউদ্দীন সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “আমি টোকিওতে কাজ শেষ করে দেশে ফিরে আসব। ওয়াশিংটনে যাচ্ছি না। ওখানে বাণিজ্যসচিবের যাওয়ার কথা আছে।”

রহমান বলেন, “আগামী ৯ ফেব্রুয়ারি আমেরিকার কাছ থেকে তারিখ পেয়েছি। চুক্তির খসড়া এবং এ তারিখে সই করার জন্য অনুমোদন চেয়ে সারসংক্ষেপ পাঠিয়েছি।”

পাল্টা শুল্কের হার কত হতে পারে এ বিষয়ে বাণিজ্যসচিব বলেন, “২০ শতাংশ আছে। কিছু দেশে একই আছে, আবার কিছু দেশে আছে এর চেয়েও বেশি। আশা করছি হার কিছু কমবে। তবে ৯ ফেব্রুয়ারির আগে নিশ্চিত কিছু বলতে পারব না। আমেকিরার সঙ্গে চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement