Bankura Accidental Death

ব্যাঙ্ক থেকে আবাসের টাকা তুলতে গিয়ে মৃত্যু! বেপরোয়া গতির বলি বাঁকুড়ার বধূ, পলাতক ডাম্পারচালক

স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম মামণি ধাড়া। বয়স ৪৪ বছর। ডাম্পারের ধাক্কায় অকুস্থলেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বেপরোয়া গতিতে ছুটে চলা বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক বধূর। সোমবার দুপুরে বাঁকুড়ার জয়পুর থানার রাজগ্রাম এলাকার ঘটনা। রাজ্য সরকারের দেওয়া আবাস যোজনার টাকা তুলতে ব্যাঙ্কে যাচ্ছিলেন ওই বধূ। তখনই ওই দুর্ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম মামণি ধাড়া। বয়স ৪৪ বছর। ডাম্পারের ধাক্কায় অকুস্থলেই মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, বাঁকুড়ার জয়পুর থানার রাজগ্রামের বাসিন্দা মামণির নামে সম্প্রতি আবাস প্রকল্পে বাড়ি বরাদ্দ হয়।

সোমবার দুপুরে ব্যাঙ্ক থেকে ওই টাকা তোলার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিষ্ণুপুরের দিক থেকে কোতুলপুরগামী বালি বোঝাই একটি ডাম্পার বেপরোয়া গতিতে যাচ্ছিল। সেটি মামনিকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই ডাম্পার ফেলে পালিয়ে যান চালক।

Advertisement

দুর্ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। পরে ঘাতক ডাম্পারটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement