— নিজস্ব চিত্র।
ডেউচা পাঁচামি কয়লা শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করলেন বীরভূম জেলা প্রশাসন। সরকারের বদলের পরই জল্পনা তৈরি হয়েছিল এই শিল্পকে নিয়ে। স্থানীয় বাসিন্দা এবং জমিদাতাদের কাছে বর্তমান রাজ্য সরকারের অবস্থান পরিষ্কার করতেই এই বৈঠক করা হয় বলে জানা গিয়েছে বিজেপির তরফে।
শনিবার এই বৈঠক শেষে রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহাকে সঙ্গে নিয়ে সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, ডেউচাপাচামি তে আদিবাসীদের জমিতে শিল্প হচ্ছে ফলে আদিবাসী এবং অনাদিবাসি জমিদাতারা কতজন চাকরি পেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া, তিনি আরও জানান নতুন জনিদাতা কতজন রয়েছেন সেই তালিকা জেলা প্রশাসনকে জানানো হবে। এই সব বিষয় খতিয়ে দেখার পর এই শিল্পের কাজ শুরু করা হবে।