Birbhum

পঞ্চায়েত ভোটের আগে আবার অস্ত্র উদ্ধার জয়নগরে, তল্লাশি অভিযানে গ্রেফতার এক

পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অসামাজিক কার্যকলাপ যাতে বন্ধ হয়, তার জন্য লাগাতার অভিযান চলছে বারুইপুর পুলিশ জেলায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ২০:২৬
Share:

নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটের আগে আবার আগ্নেয়াস্ত্র উদ্ধার দক্ষিণ ২৪ পরগনায়। গোপন সূত্র মারফত খবর পেয়ে রবিবার রাতে জয়নগরের বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে পাকড়াও করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বাপি সর্দার (৩৬)। তিনি বকুলতলা থানার বঁইচবাটি পূর্ব পাড়ার বাসিন্দা। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কাতুজ উদ্ধার হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অসামাজিক কার্যকলাপ যাতে বন্ধ হয়, তার জন্য লাগাতার অভিযান চলছে বারুইপুর পুলিশ জেলায়। রবিবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে, বকুলতলা থানা এলাকার বাসিন্দা বাপি গোপনে আগ্নেয়াস্ত্র মজুত করছেন। এর পর রাতেই স্থানীয় বঁইচবাটি গ্রামে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানেই ধরা পড়ে যান অভিযুক্ত বাপি। ধৃতের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, অস্ত্র কেনাবেচার সঙ্গে আর কারা যুক্ত, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ প্রসঙ্গে বারুইপুরের এসডিপিও বলেন, ‘‘আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হয়েছে এক দুষ্কৃতী। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement