সরকার পাশে, জানাতে শিবির

একসময়ে যেখানে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হয়েছিল কোবরা জওয়ানের, ঝালদা ১ ব্লকের সেই খামার পঞ্চায়েত এলাকায় এ বার সরকারি সুযোগ-সুবিধার কথা জানাতে গেলেন পুলিশ, প্রশাসন ও বন দফতরের আধিকারিকেরা। রবিবার খামার পঞ্চায়েতের পাঁড়রি গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে পাতপেড়ে খেলেন বিডিও, থানার আইসি ও বিট অফিসারেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ০১:১৬
Share:

একসময়ে যেখানে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হয়েছিল কোবরা জওয়ানের, ঝালদা ১ ব্লকের সেই খামার পঞ্চায়েত এলাকায় এ বার সরকারি সুযোগ-সুবিধার কথা জানাতে গেলেন পুলিশ, প্রশাসন ও বন দফতরের আধিকারিকেরা। রবিবার খামার পঞ্চায়েতের পাঁড়রি গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে পাতপেড়ে খেলেন বিডিও, থানার আইসি ও বিট অফিসারেরা। চলল বাল্যবিবাহ রোধ, ডাইনি প্রথা নির্মূল করা ও সেফ ড্রাইভ সেভ লাইফ থেকে স্বাস্থ্য সচেতনতা মূলক প্রচার। এ দিন সকালের দিকে ওই গ্রামে যান ঝালদা ১ বিডিও পূর্ণদেব মালাকার, ঝালদা থানার আইসি ত্রিগুণা রায়, ঝালদা রেঞ্জের দুই বিট অফিসার তৌহিদ আনসারি ও মলয় মণ্ডল। আগে পুলিশ ও প্রশাসন এই ধরনের জনসংযোগমূলক কাজে থাকলেও এ বার উল্লেখযোগ্য ভাবে বন দফতরের আধিকারিকদেরও দেখা গিয়েছে। বিডিও বলেন, ‘‘আমরা যেমন সরকারি বিভিন্ন কর্মসূচি থেকে সমাজ সচেতনতার কথা বলছি, তেমনই গ্রামবাসীর কাছে তাঁদের সমস্যার কথা শুনলেন পুলিশ ও বন দফতরের লোকজন।’’ সকালের দিকে গ্রামের প্রাথমিক স্কুলের সামনে গ্রামবাসীকে নিয়ে আলোচনায় বসেছিলেন পুলিশ, প্রশাসনের কর্তারা। সেখানে বাল্যবিবাহ রোধ, ডাইনি প্রথা বন্ধ করা নিয়ে বিশদে আলোচনা করেন তাঁরা। বস্তুত পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে এখনও বাল্য বিবাহ, ডাইনি প্রথার মতো সমস্যাগুলো যথেষ্ট মাত্রাতেই রয়েছে। সেই প্রেক্ষিতেই বিডিও, আইসি-রা গ্রামবাসীকে এই বিষয়গুলো নিয়ে সচেতন করার বার্তা দিতে চেয়েছেন। পাশাপাশি অযোধ্যা রেঞ্জের বনাঞ্চল রক্ষা করার ক্ষেত্রে গ্রামবাসীদের কী করণীয়, বন দফতরের সঙ্গে মিলে গ্রামবাসীরা বনাঞ্চল রক্ষায় কী ভূমিকা নিতে পারেন সেই বিষয়ে গ্রামবাসীদের জানিয়েছেন বন দফতরের দুই বিট অফিসার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement