ছটের অর্ঘ্য হাতে ভিড় ভক্তকুলের

ছটপুজো ঘিরে রামপুরহাট পুরসভা এলাকার বিভিন্ন ছটঘাটে ভিড় জমালেন ভক্তেরা। পুরভবন লাগোয়া গাঁধী পুকুর, রেলপার্কের খাঁড়পুকুর, চালধোয়ানি পুকুর, ভাঁড়শালাপাড়া এলাকার দিঘির পুকুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৬ ০০:৩১
Share:

ময়ূরাক্ষী নদীতে উড়ল ফানুস। ছবি: অনির্বাণ সেন।

ছটপুজো ঘিরে রামপুরহাট পুরসভা এলাকার বিভিন্ন ছটঘাটে ভিড় জমালেন ভক্তেরা। পুরভবন লাগোয়া গাঁধী পুকুর, রেলপার্কের খাঁড়পুকুর, চালধোয়ানি পুকুর, ভাঁড়শালাপাড়া এলাকার দিঘির পুকুর— মূলত এই চার জায়গার ছটঘাটে এলাকাবাসী ছট পুজোর অর্ঘ্য সূর্যকে নিবেদন করেন।

Advertisement

রবিবার দুপুর তিনটে থেকে বিভিন্ন ছটঘাটে লোক সমাগম হতে থাকে। সূর্য অস্ত যাওয়া পর্যন্ত জলে নেমে দুধ, গঙ্গাজল নিবেদন করেন ভক্তেরা। সোমবার ভোরে সূর্য ওঠার সময় আরও একবার অর্ঘ্য নিবেদন করা হয়। এই উপলক্ষে গোটা ডাব, আখ, পাঁচ রকম ফল, ঠেকোয়া বিভিন্ন উপাচার কুলোয় সাজিয়ে, সেই কুলো মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে ছটঘাটে আসেন। নানা ছটঘাটে এই উপলক্ষে আলো, কলাগাছ এবং ফুল দিয়ে সাজানো হয়।

রামপুরহাট পুরসভার গাঁধী পার্ক লাগোয়া পুকুর সাংসদ শতাব্দী রায়ের এলাকা উন্নয়ন খাতে দু’বছর আগে বাঁধানো হয়। ঘাটে আলোকসজ্জাও রয়েছে। পুরসভা থেকে পুকুরের ঘাট পরিস্কার করা হয়। ছটপুজো উপলক্ষে পুরসভা থেকে বিভিন্ন রাস্তায় ব্লিচিং ছড়ানো হয়।

Advertisement

শ্রীনিকেতনের কালীসায়রে ভিড়। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।

রবিবার সকাল থেকে ছটঘাট পরিস্কার করে সেখানে নিজেদের মতো করে সাজিয়ে তোলেন ছটপুজোয় যোগদানকারীরা। এই উপলক্ষে রামপুরহাট গাঁধী পার্ক এলাকায় প্রচুর ভক্তের সমাগম হয়।

রামপুরহাট ছাড়াও মহকুমা এলাকায় মল্লারপুর, নলহাটি, মুরারই, রাজগ্রাম এলাকায় ছটপুজো উৎসাহের সঙ্গে পালিত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement