সরকারি সাহায্য

ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম প্রকল্পের আওতায় মৃত ৮৭ জনের পরিবারকে আর্থিক সাহায্য দিল রঘুনাথপুর ১ ব্লক প্রশাসন। শুক্রবার পঞ্চায়েত সমিতির সভাগৃহে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিবারগুলির হাতে ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিডিও সুনীতিকুমার গুছাইত ও পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ মাহাতো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০০:৩৫
Share:

ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম প্রকল্পের আওতায় মৃত ৮৭ জনের পরিবারকে আর্থিক সাহায্য দিল রঘুনাথপুর ১ ব্লক প্রশাসন। শুক্রবার পঞ্চায়েত সমিতির সভাগৃহে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিবারগুলির হাতে ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিডিও সুনীতিকুমার গুছাইত ও পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ মাহাতো। রঘুনাথপুর ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি কৃষ্ণবাবু জানান, ১৮ থেকে ৬০ বছরের মধ্যে কর্মক্ষম অবস্থায় বিপিএল তালিকাভুক্ত কেউ মারা গেলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প থেকে মৃতের পরিবারকে এককালীন এই অর্থ সাহায্য করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement