অফিসে তালা

জমির দালালি ও জমির রেজিস্ট্রি নিয়ে দুর্নীতির অভিযোগে মুরারই ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে ঘণ্টা দেড়েকের জন্য তালা লাগাল স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরে মুরারই ১ বিডিও আবুল কালাম এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের ধীমান সাহার হস্তক্ষেপে দাবিগুলি নিয়ে তদন্তের আশ্বাস পাওয়ার পর তালা খুলে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০১:০৬
Share:

জমির দালালি ও জমির রেজিস্ট্রি নিয়ে দুর্নীতির অভিযোগে মুরারই ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে ঘণ্টা দেড়েকের জন্য তালা লাগাল স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরে মুরারই ১ বিডিও আবুল কালাম এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের ধীমান সাহার হস্তক্ষেপে দাবিগুলি নিয়ে তদন্তের আশ্বাস পাওয়ার পর তালা খুলে দেওয়া হয়। এ দিকে মঙ্গলবার বিএলআরও অফিসে এক দালালকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। মুরারই ১ বিএলআরও কৃষ্ণেন্দু বিশ্বাস বলেন, ‘‘মুরারই ১ ব্লকে আমি অতিরিক্ত দায়িত্বে আছি। আমি আজ বহরমপুরে প্রশিক্ষণে ছিলাম। কী হয়েছে বলতে পারব না। তবে বিডিও এবং সভাপতির হস্তক্ষেপে আন্দোলনকারীরা তাদের আন্দোলন থেকে বিরত হন বলে শুনেছি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement