বোলপুরের অতিরিক্ত জেলা জজ সিদ্ধার্থ রায়চৌধুরীর উদ্যোগে আইনি সচেতনতা শিবির হল পূর্ণিদেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ে। বুধবার বোলপুর বার অ্যাসোসিয়েশানের সভাপতি তপনকুমার দে বলেন, “ছাত্রীদের মধ্যে আইন বিষয়ক সচেতনতা গড়ে তুলতেই এই প্রয়াস। ডোমেস্টিক ভায়োলেন্স, বাল্যবিবাহ, পণপ্রথা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’’ মহকুমাশাসক, এসডিপিও-ও তিন ঘণ্টার ওই শিবিরে হাজির ছিলেন।