কাঁচা রাস্তা পাকা করার কাজ শুরু

দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুরু হল রাজনগরের শঙ্করপুরডিহি থেকে মুক্তিপুর হয়ে গোহালিয়াড়া মোড় পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা পাকা করার কাজ। শুক্রবার জেলা প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে শুরু হল রাস্তার কাজ। উপস্থিত ছিলেন জেলাশাসক পি মোহন গাঁধী, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) বিধান রায়, রাজনগরের বিডিও দীনেশ মিশ্র, রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার সাধু প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০১:৫৬
Share:

দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুরু হল রাজনগরের শঙ্করপুরডিহি থেকে মুক্তিপুর হয়ে গোহালিয়াড়া মোড় পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা পাকা করার কাজ। শুক্রবার জেলা প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে শুরু হল রাস্তার কাজ। উপস্থিত ছিলেন জেলাশাসক পি মোহন গাঁধী, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) বিধান রায়, রাজনগরের বিডিও দীনেশ মিশ্র, রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার সাধু প্রমুখ। সভাধিপতি বলেন, ‘‘দীর্ঘ দিন ধরেই এলাকাবাসী এই রাস্তাটি তৈরির দাবি জানিয়ে আসছিলেন। এ বার তাঁদের দাবি পূরণ হবে।’’

Advertisement

প্রসঙ্গত, রাজনগরের তাঁতিপাড়া ও রাজনগর পঞ্চায়েতের গোটা কুড়ি গ্রামে সঙ্গে সঙ্গে দুবরাজপুরের গোহালিয়াড়া পঞ্চায়েতের দু’একটি গ্রামের মানুষ ওই রাস্তার বেহাল দশার জন্য বিপাকে ছিলেন। সমস্যা আরও বাড়ত বর্ষাকালে। তখন স্কুল থেকে হাসপাতাল বা অন্যান্য প্রয়োজনে এই রাস্তা ব্যবহার করতে হলে আঁতকে উঠতেন বাসিন্দার। এতটাই খারাপ অবস্থা ছিল। রাস্তাটি পাকা করার দাবিও তাই দীর্ঘ দিন থেকেই তুলছিলেন তাঁরা। সেই দাবি পূরণের প্রথম ধাপের সূচনা হল শুক্রবারই।

জেলা প্রশাসন সূত্রে খবর, আরআইডিএফ প্রকল্পে ৫ কোটি ৬ লক্ষ ৩০ হাজার ৫৯১ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি হবে। সময় বরাদ্দ হয়েছে এক বছর। ১২ ফুট চওড়া হবে রাস্তাটি। এলাকার বাসিন্দা তথা রাজনগরের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার সাধু বলেন, ‘‘ক্ষমতায় আসার পর থেকে ব্লকের যে যে কাজগুলি করার কথা প্রথমেই মাথায় এসেছিল, তার মধ্যে ছিল এই রাস্তাটি। কাজ শুরু হল। বাসিন্দাদের সঙ্গে আমিও খুব খুশি।’’

Advertisement

ছিনতাই। একশো দিনের কাজে গ্রামের অনেকে কাজ না পাওয়ায় তথ্য জানার অধিকারে মাস্টার রোল চেয়েছিলেন এক বৃদ্ধা। কিন্তু পঞ্চায়েতের মধ্যেই তাঁর হাত থেকে কাগজটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনার পরে বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম পঞ্চায়েতের উষারানি চক্রবর্তী নামে ওই বৃদ্ধা থানায় অভিযোগ দায়ের করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement