খুনের নালিশ

গরমে বাইরে থেকে কাজ করে বাড়ি ফিরে স্ত্রীর কাছে একগ্লাস জল চেয়েছিলেন স্বামী। কিন্তু স্ত্রী ঠান্ডা জল দিতে পারেননি। অভিযোগ, তাতেই রেগে গিয়ে হাতের কাছে থাকা রড দিয়ে সোজা স্ত্রীর মাথায় আঘাত করেন স্বামী। আহত স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান স্বামীই। কিন্তু ততক্ষণে ওই মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ধনী রাজোয়াড় (৫২)। বাড়ি পুরুলিয়া মফস্সল থানার মামুড়জোড় গ্রামে। মৃতার ছেলে মিঠুন রাজোয়াড়ের অভিযোগে তার বাবা বিমল রাজোয়াড়কে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০১:১৮
Share:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement