চুরিতে ধৃত

মোটরবাইক চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ। ধৃতের নাম দিব্যেন্দু চৌধুরী। বৃহস্পতিবার রাতে সগড়ভাঙা থেকে গ্রেফতার করা হয় দিব্যেন্দুকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর করঙ্গপাড়ার একটি হোটেলের সামনে থেকে এক ব্যক্তির মোটরবাইক চুরি যায়। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহেই দিব্যেন্দুকে ধরা হয়েছে। শুক্রবার ধৃতকে আদালত ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৫ ০১:২৩
Share:

মোটরবাইক চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ। ধৃতের নাম দিব্যেন্দু চৌধুরী। বৃহস্পতিবার রাতে সগড়ভাঙা থেকে গ্রেফতার করা হয় দিব্যেন্দুকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর করঙ্গপাড়ার একটি হোটেলের সামনে থেকে এক ব্যক্তির মোটরবাইক চুরি যায়। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহেই দিব্যেন্দুকে ধরা হয়েছে। শুক্রবার ধৃতকে আদালত ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement