বিশিষ্ট শিক্ষাবিদ অরুণ চৌধুরী স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় টাইব্রেকারে ৩-২ গোলে মথুরাপুর আদিবাসী ক্লাবকে হারাল রামপুরহাট আদিবাসী ক্লাব। মঙ্গলবার ময়ূরেশ্বর থানার মদিয়ান গ্রাম সংলগ্ন মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমব্রম কলেজ মাঠে অনুষ্ঠিত ওই খেলার নির্দিষ্ট সময়ের ফলাফল অমীমাংসিত ছিল।