মানবাজারের মধুপুর মাতৃসেবক সঙ্ঘের পরিচালনায় রবিবার শর্ট হ্যান্ড নৈশ ক্রিকেট প্রতিযোগিতা হয়ে গেল। শ্যামলকুমার দে ও কাশীনাথ চৌধুরী স্মৃতি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় মোট ৩২টি দল খেলায় যোগ দেয়। চূড়ান্ত খেলায় বিষ্ণুপুর রিভেঞ্জার্স ব্যাট করতে নেমে ৩৭ রান তোলে। জবাবে মধুপুর জয় নিতাই ক্লাব ৩৮ রান তুলে বিজয়ী হয়। বিজয়ী দলকে ৩ হাজার ও বিজিতকে ২ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। খেলা দেখতে মাঠে কয়েকশো দর্শক উপস্থিত ছিলেন।