নবান্নে সম্প্রীতির নাটক

সম্প্রীতির নবান্ন উৎসবের আয়োজন করেছে দেউচা পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথপুর। আর সেই উপলক্ষে নাটকও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৫ ০০:৩৯
Share:

সম্প্রীতির নবান্ন উৎসবের আয়োজন করেছে দেউচা পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথপুর। আর সেই উপলক্ষে নাটকও।

Advertisement

হিন্দু-মুসলিম মিলিয়ে চারশো মতো পরিবারের বাস এলাকায়। ইদ বা মহরম সবেই সব ধর্মের মানুষ অংশ নেন গ্রামে। শোভা যাত্রায় পা মেলান। কিন্তু সম্প্রতি দেশজুড়ে চলা রাজনৈতিক ও সাম্প্রদায়িক অসহিষ্ণুতা যথেষ্ট ভাবিয়ে তুলেছে গ্রামের যুব সমাজকে। ভাবিত গ্রামের মৌমাছি ক্লাবও। গ্রামের অধিকাংশ যুবক এই ক্লাবের সদস্য। ক্লাব সূত্রে জানা যায়, সংবাদ মাধ্যমে চর্চিত অসহিষ্ণুতার প্রতিবাদে এ বার ধর্মের ভেদরেখা সরিয়ে পাসাপাশি বসে নবান্ন হবে। ঠিক হয়েছে ক্লাব প্রাঙ্গনেই নবান্নের ভুরিভোজ হবে। হাত লাগাবেন, খাইরুল হোসেন, মোস্তাফা সেখ, বিশ্বনাথ মাল, অমিত কর্মকাররা। সন্ধেয় রয়েছে মহাদেব হালদার রচিত নাটক ‘নড়ক দেখে এলাম’।

ক্লাবের সম্পাদক কৃষ্ণকান্ত সাহা বলেন, ‘‘আমাদের গ্রামে উভয় সম্প্রদায়ের সমস্ত স্তরের লোকজনের বাস। সকলে সহাবস্থান করে আসছেন। অসহিষ্ণুতা কাওকে যাতে গ্রাস করতে না পারে সে জন্যই এবার নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে সম্প্রীতির সুরে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement