নয়া হস্টেলের উদ্বোধন

আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হল সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীদের হস্টেল। উদ্বোধন হয়ে গেল মার্কেটিং হাবেরও। রবিবার বিকেলে ইলামবাজার ব্লকের বিলাতি পঞ্চায়েতের মেটেকোনায় ওই হস্টেলের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ইলামবাজারের বিডিও উৎপল পাতসা জানান, ৯৬ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে মেটেকোনা হাইমাদ্রাসার ৫০ ছাত্রীর জন্য এই গার্লস হস্টেল চালু করা হয়েছে। জেলায় এই প্রথম সংখ্যালঘু ছাত্রীদের জন্য হস্টেল চালু হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৫ ০০:০১
Share:

আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হল সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীদের হস্টেল। উদ্বোধন হয়ে গেল মার্কেটিং হাবেরও। রবিবার বিকেলে ইলামবাজার ব্লকের বিলাতি পঞ্চায়েতের মেটেকোনায় ওই হস্টেলের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ইলামবাজারের বিডিও উৎপল পাতসা জানান, ৯৬ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে মেটেকোনা হাইমাদ্রাসার ৫০ ছাত্রীর জন্য এই গার্লস হস্টেল চালু করা হয়েছে। জেলায় এই প্রথম সংখ্যালঘু ছাত্রীদের জন্য হস্টেল চালু হল।

Advertisement

এ দিন বিকেলে বিডিও অফিসের পিছনে প্রায় এক একর জায়গায় চালু হল মার্কেটিং হাবেরও। বিডিও জানান, ইলামবাজারে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ‘কর্মতীর্থ’ নামে ওই হাব তৈরি করা হয়েছে। এলাকার ১২ জন বাসিন্দাকে বিনা পয়সায় ওই মার্কেটিং হাবে স্টল করতে দেওয়া হয়েছে। রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণের জন্য ব্যবস্থাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement