পাঁচটি ময়াল উদ্ধার দু’দিনে

দু’দিনে পাঁচটি ময়াল উদ্ধার করল বন দফতর। মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার দিনভর রঘুনাথপুর ১ ব্লক ও সাঁতুড়ি ব্লকের বিভিন্ন এলাকা থেকে ময়ালগুলিকে উদ্ধার করা হয়। রঘুনাথপুরের রেঞ্জ অফিসার সোমনাথ চৌধুরী জানান, ময়ালগুলিকে পর্যবেক্ষণে রাখার পরে এ দিন বৃহস্পতিবার দুপুরের দিকে গড়পঞ্চকোটের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৫ ০১:৪০
Share:

দু’দিনে পাঁচটি ময়াল উদ্ধার করল বন দফতর। মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার দিনভর রঘুনাথপুর ১ ব্লক ও সাঁতুড়ি ব্লকের বিভিন্ন এলাকা থেকে ময়ালগুলিকে উদ্ধার করা হয়। রঘুনাথপুরের রেঞ্জ অফিসার সোমনাথ চৌধুরী জানান, ময়ালগুলিকে পর্যবেক্ষণে রাখার পরে এ দিন বৃহস্পতিবার দুপুরের দিকে গড়পঞ্চকোটের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। গত দু’মাস ধরেই রঘুনাথপুর রেঞ্জ এলাকার লোকালয়ে বেশ কয়েকটি ময়াল চলে এসেছিল। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রঘুনাথপুর থানার ধানাড়া থেকে একটি ময়াল উদ্ধার হয়। বুধবার রঘুনাথপুর থানারই কেলাহি গ্রাম থেকে আরও দুটি, সাঁতুড়ি ব্লকের মধুকুণ্ডা ও চাঙ্গুড়ি গ্রাম থেকে আরও দু’টি ময়াল উদ্ধার হয়েছে। সোমনাথবাবু জানিয়েছেন, ধান কাটার সময়ে মাঠে ধান খেতে আসা বড় মেঠো ইঁদুরের সন্ধানে ময়ালগুলি লোকালয়ে চলে আসছে। আগে গ্রামবাসী আতঙ্কিত হয়ে ময়ালগুলিকে মেরে ফেলতেন। এখন বন্যপ্রাণ মারা অপরাধ বুঝেই দফতরে খবর দিচ্ছেন। ফলে ময়াল উদ্ধার বেড়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement