প্রতিবাদ

নারায়ণগড়ে দলের রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের উপর হামলার প্রতিবাদে শুক্রবার বড়জোড়ায় প্রতিবাদ মিছিল করল সিপিএম। উপস্থিত ছিলেন সিপিএমের বাঁকুড়া জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী, বড়জোড়া জোনাল কমিটির সম্পাদক মহাদেব সিংহ-সহ অনেকে। সিপিএম নেতাদের দাবি, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বাম গণ সংগঠনগুলির জাঠায় অংশ নেওয়া সূর্যবাবু-সহ অন্যান্যদের উপর এ দিন অতর্কিতে হামলা চালায় তৃণমূল। দোষীদের শাস্তির দাবিতে এ দিনের মিছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৫ ০১:৫৩
Share:

নারায়ণগড়ে দলের রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের উপর হামলার প্রতিবাদে শুক্রবার বড়জোড়ায় প্রতিবাদ মিছিল করল সিপিএম। উপস্থিত ছিলেন সিপিএমের বাঁকুড়া জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী, বড়জোড়া জোনাল কমিটির সম্পাদক মহাদেব সিংহ-সহ অনেকে। সিপিএম নেতাদের দাবি, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বাম গণ সংগঠনগুলির জাঠায় অংশ নেওয়া সূর্যবাবু-সহ অন্যান্যদের উপর এ দিন অতর্কিতে হামলা চালায় তৃণমূল। দোষীদের শাস্তির দাবিতে এ দিনের মিছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement