বিজয়া সম্মিলনীর ফাঁকে বিধানসভা ভোটের প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় কঙ্কালিতলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে, বিজয়া সম্মিলনীর আয়োজন ছিল কঙ্কালিতলায়। ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, নানুরের বিধায়ক গদাধর হাজরা, বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুদীপ্ত ঘোষ প্রমুখ। শুভেচ্ছা বিনিময়ের ওই অনুষ্ঠানে অঞ্চলের মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।