বিডিও-র কাছে দাবি

সবুজ সাথী প্রকল্পে সাইকেল না পেয়ে আগেই স্কুলে ক্ষোভ দেখিয়েছিলেন ছাত্রছাত্রী ও অবিভাবকদের একাংশ। এ বার ওই দাবিতেই বিডিও-র সঙ্গে দেখা করল পুরুলিয়ার পাড়া ব্লকের ভাঁওরিডি হাইস্কুলের স্কুলের ছাত্রছাত্রীদের একাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ০০:৫৯
Share:

সবুজ সাথী প্রকল্পে সাইকেল না পেয়ে আগেই স্কুলে ক্ষোভ দেখিয়েছিলেন ছাত্রছাত্রী ও অবিভাবকদের একাংশ। এ বার ওই দাবিতেই বিডিও-র সঙ্গে দেখা করল পুরুলিয়ার পাড়া ব্লকের ভাঁওরিডি হাইস্কুলের স্কুলের ছাত্রছাত্রীদের একাংশ।

Advertisement

নবম থেকে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রছাত্রীদের দাবি, স্কুল কর্তৃপক্ষ আগে সাইকেল দেওয়া হবে বলে জানিয়েছিলেন। নির্দিষ্ট দিনে স্কুলে গিয়েও সাইকেল পাওয়া যায়নি। ওই দিন একপ্রস্ত ক্ষোভ দেখায় পড়ুয়ারা। এ দিনও শতাধিক ছাত্রছাত্রী পাড়া ব্লক অফিসে এসেছিল। তাদের ক্ষোভ, অন্যান্য স্কুলের পড়ুয়ারা সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেলেও তারা এখনও পায়নি। বিডিও-র কাছে তারা দ্রুত সাইকেল দেওয়ার দাবি জানায়। বিডিও (পাড়া) সমীরণ বারিক জানান, যে সংখ্যক সাইকেল চাওয়া হয়েছিল, এখনও পর্যন্ত ব্লকে অতটা সাইকেল আসেনি। ফলে ১৯টি স্কুলের মধ্যে দু’টি স্কুলের পড়ুয়াদের সাইকেল দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, ‘‘ছাত্রীদের জন্য যে সাইকেল দেওয়া হচ্ছে, তা কিছু রয়েছে। ফলে ছাত্রীদের সাইকেল দেওয়া সম্ভব। কিন্তু তা হলে ছাত্রদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই সবাইকে এক সঙ্গেই সাইকেল দেওয়া হবে বলে পড়ুয়াদের বোঝানো হয়েছে।”

চলতি সপ্তাহের মধ্যে ব্লকে সাইকেল আসতে পারে জানান পাড়ার বিডিও সমীরণ বারিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement