বোলপুরে সুফল বাংলার বিপণি চালু

রাজ্যের কৃষি বিপণন দফতরের উদ্যোগে বোলপুরে চালু হল সুফল বাংলা প্রকল্পের বিপণি। সেখানে শাকসব্জির পাশাপাশি চাল, মাছ, মাংস, ডিম, দুধ এবং দুগ্ধজাত সামগ্রী পাওয়া যাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৫
Share:

রাজ্যের কৃষি বিপণন দফতরের উদ্যোগে বোলপুরে চালু হল সুফল বাংলা প্রকল্পের বিপণি। সেখানে শাকসব্জির পাশাপাশি চাল, মাছ, মাংস, ডিম, দুধ এবং দুগ্ধজাত সামগ্রী পাওয়া যাচ্ছে।

Advertisement

বুধবার সকালে সুফল বাংলা প্রকল্পের পরিচালনায় ‘সুফল বাংলা’, ‘কলকাতা মাদার ডেয়ারি’ এবং পশ্চিমবঙ্গ প্রাণীসম্পদ বিকাশ নিগমের যৌথ বিপণির উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়। বোলপুরের গীতাঞ্জলি সংস্কৃতি অঙ্গনের পিছনে এমন বিপণি খুলেছে সংশ্লিষ্ট দফতর। দফতরের মন্ত্রী অরূপ রায় জানান, কৃষকদের কাছে থেকে মালপত্র কিনে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেবে এই বিপণি। বাজার থেকে অপেক্ষাকৃত কম দামে এবং তাজা জিনিস মানুষের কাছে আসবে কোন মধ্যস্বস্ত্বভোগী ছাড়াই। ফলে কৃষকেরা যেমন ফসলের ন্যায্য দাম পাবেন তেমনই লাভবান হবেন ক্রেতারাও।

এ দিনের অনুষ্ঠানে বোলপুরের কৃষক বাজারে পাঁচ জন স্টল প্রাপকদের হাতে চাবি এবং পাঁচটি গ্রামীণ উন্নয়ন সমিতির সদস্যদের ভ্যান রিকশার জন্য চেক দেওয়া হয়। আয়োজকদের দাবি, বিশ্বভারতীতে এবং সিউড়িতে এমন বিপণি করবে দফতর। অনুষ্ঠানে বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য অধ্যাপক স্বপন দত্ত, কৃষিজ বিপণন ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সচিব রাজেশকুমার সিংহ, জেলাশাসক পি মোহন গাঁধী, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement