ভাতা মেলেনি

স্বনির্ভর দলের মহিলা সদস্যরা স্কুলে রান্না করে প্রায় দেড় বছর ভাতা পাননি। বৃহস্পতিবার বরাবাজার ব্লক অফিসে এমন অভিযোগ জমা পড়ল। কংগ্রেসের বরাবাজার ব্লক সভাপতি ভগীরথ মাহাতো বলেন, ‘‘ধেলাত বামু অঞ্চলের বগড়াডি প্রাথমিক স্কুলের রাঁধুনিরা প্রায় দেড় বছর ধরে তাঁদের ভাতা পাননি। বারবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। বাধ্য হয়ে বিডিও-কে জানানো হয়েছে।’’ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরাবাজারের বিডিও বিনয় বিশ্বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০১:০৮
Share:

স্বনির্ভর দলের মহিলা সদস্যরা স্কুলে রান্না করে প্রায় দেড় বছর ভাতা পাননি। বৃহস্পতিবার বরাবাজার ব্লক অফিসে এমন অভিযোগ জমা পড়ল। কংগ্রেসের বরাবাজার ব্লক সভাপতি ভগীরথ মাহাতো বলেন, ‘‘ধেলাত বামু অঞ্চলের বগড়াডি প্রাথমিক স্কুলের রাঁধুনিরা প্রায় দেড় বছর ধরে তাঁদের ভাতা পাননি। বারবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। বাধ্য হয়ে বিডিও-কে জানানো হয়েছে।’’ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরাবাজারের বিডিও বিনয় বিশ্বাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement