সাঁইথিয়ার একটি পঞ্চায়েত সমিতি ও তিনটি গ্রাম পঞ্চায়েত আসনে নির্বাচন হবে আগামী ৩ অক্টোবর। বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র দাখিলের প্রথম দিন। বিডিও অতুনু ঝুরি বলেন, ‘‘এ দিন কেউ মনোনয়ন পত্র দাখিল করেননি। চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত মনোনয়ন পত্র তোলা ও ১৫ তারিখ পর্যন্ত প্রত্যাহার করা যাবে।’’ এই উপ নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে একটি সর্বদলীয় বৈঠকও করা হয়।