মল্লরাজের মূর্তি বসল ইন্দাসে

বিষ্ণুপুরের মল্লরাজা চৈতন্য সিংহদেবের পূর্ণাবয়ব মূর্তি বসল বাঁকুড়ার ইন্দাসের রায়পাড়ায়। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিষ্ণুপুরের শেষ মল্লরাজার এই মূর্তির উন্মোচন করেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন। ইন্দাসের বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায় জানান, চৈতন্য সিংহদেব শেষ জীবনটা কাটিয়েছিলেন ইন্দাসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ০০:৫৪
Share:

মল্লরাজা চৈতন্য সিংহদেবের পূর্ণাবয়ব মূর্তি। ছবি: শুভ্র মিত্র।

বিষ্ণুপুরের মল্লরাজা চৈতন্য সিংহদেবের পূর্ণাবয়ব মূর্তি বসল বাঁকুড়ার ইন্দাসের রায়পাড়ায়। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিষ্ণুপুরের শেষ মল্লরাজার এই মূর্তির উন্মোচন করেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন। ইন্দাসের বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায় জানান, চৈতন্য সিংহদেব শেষ জীবনটা কাটিয়েছিলেন ইন্দাসে। ১৮৯০ সালে বৃটিশদের কাছ থেকে চার লক্ষ টাকা খাজনার বিনিময়ে তিনি ইন্দাসের জমিদারি নেন। তার পর বাকি জীবন এখানেই অতিবাহিত করেন মল্লরাজা। ইন্দাসের নন্দীপাড়া ও হরিপুরের মাঝে তাঁর সমাধি মন্দির রয়েছে। সংস্কারের অভাবে সেটি জরাজীর্ণ হতে বসেছিল। সেখানেই তাঁর সমাধিক্ষেত্র। মল্লরাজার স্মৃতি বিজড়িত সমাধিস্থানে তাঁর পূর্ণাবয়ব মূর্তিটি বসানো হয়েছে। এর জন্য পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে ২ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement