রাজীব গাঁধী খেল

দু’দিন ব্যাপী রাজীব গাঁধী খেল অভিযান হয়ে গেল গঙ্গাজলঘাটি ব্লকে। মঙ্গলবার থেকে ওই ব্লকের অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ের মাঠে খেলাগুলি হয়। এই ব্লকের ২৫০ জন দৌড়, লংজাম্প ও হাইজাম্প, ভলিবল, কবাডি ও ফুটবলে যোগ হয়। বিডিও মৃন্ময় মণ্ডল বলেন, “প্রতিটি ইভেন্টের প্রথম স্থানাধিকারীরা জেলাস্তরের প্রতিযোগিতায় খেলবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০২:১৫
Share:

দু’দিন ব্যাপী রাজীব গাঁধী খেল অভিযান হয়ে গেল গঙ্গাজলঘাটি ব্লকে। মঙ্গলবার থেকে ওই ব্লকের অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ের মাঠে খেলাগুলি হয়। এই ব্লকের ২৫০ জন দৌড়, লংজাম্প ও হাইজাম্প, ভলিবল, কবাডি ও ফুটবলে যোগ হয়। বিডিও মৃন্ময় মণ্ডল বলেন, “প্রতিটি ইভেন্টের প্রথম স্থানাধিকারীরা জেলাস্তরের প্রতিযোগিতায় খেলবে।’’ একই প্রতিযোগিতার ব্লক স্তরের প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাঁকুড়া ১ ব্লকে। আন্ধারথোল গ্রাম পঞ্চায়েতের মাঠে খেলাগুলি হয়। বিডিও সুপ্রভাত চট্টোপাধ্যায় জানান, পাঁচটি ইভেন্টে প্রায় ১৫০ জন প্রতিযোগী যোগ দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement