শ্রমিকদের টাকা

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যুর পরে তাঁদের পরিবারকে মৃত্যুকালীন আর্থিক অনুদানের অর্থ এ বার থেকে সরাসরি পরিবারের এক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করল রঘুনাথপুরের শ্রম দফতর। বৃহস্পতিবার থেকেই এই কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রঘুনাথপুরের সহকারী শ্রম মহাধ্যক্ষ সবুজকুমার ঢালি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০১:৫২
Share:

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যুর পরে তাঁদের পরিবারকে মৃত্যুকালীন আর্থিক অনুদানের অর্থ এ বার থেকে সরাসরি পরিবারের এক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করল রঘুনাথপুরের শ্রম দফতর। বৃহস্পতিবার থেকেই এই কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রঘুনাথপুরের সহকারী শ্রম মহাধ্যক্ষ সবুজকুমার ঢালি। দফতর সূত্রে খবর, শ্রমিকদের মৃত্যুর পরে এই অনুদান আগে শিবির করে দেওয়া হতো। কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, অনুদানের অর্থ সরাসরি মৃতের পরিবারের কোনও সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। সবুজকুমারবাবু জানান, ৩৩ জন মৃত শ্রমিকের পরিবারকে ২০ লক্ষ টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ১৫ জন শ্রমিককে চিকিৎসার খরচ বাবদ ৫৮ হাজার ৫৮২ টাকাও দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement