শিশুদের পানীয় মিলবে সাঁইথিয়ায়

বোলপুর, রামপুরহাট, সিউড়ি নলহাটির পর এবার সাঁইথিয়া পুর এলাকার ছ’মাস থেকে ছ’বছরের শিশুদের জন্য পরিপূরক পুষ্টিকর পানীয়ের ব্যবস্থা করল প্রশাসন। মঙ্গলবার থেকে সাঁইথিয়া পুর এলাকার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের এবার থেকে সপ্তাহে তিন দিন ১০০ মিলি লিটার করে দুধ দেওয়া হবে। এ দিন দুপুরে সাঁইথিয়া কমিউনিটি হলে ওই প্রকল্পের উদ্বোধন করেন জেলাপরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৫ ০০:৩৬
Share:

খুনসুটি। সাঁইথিয়ার অনুষ্ঠানে তোলা নিজস্ব চিত্র।

বোলপুর, রামপুরহাট, সিউড়ি নলহাটির পর এবার সাঁইথিয়া পুর এলাকার ছ’মাস থেকে ছ’বছরের শিশুদের জন্য পরিপূরক পুষ্টিকর পানীয়ের ব্যবস্থা করল প্রশাসন। মঙ্গলবার থেকে সাঁইথিয়া পুর এলাকার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের এবার থেকে সপ্তাহে তিন দিন ১০০ মিলি লিটার করে দুধ দেওয়া হবে। এ দিন দুপুরে সাঁইথিয়া কমিউনিটি হলে ওই প্রকল্পের উদ্বোধন করেন জেলাপরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাধিপতি ছাড়াও ছিলেন সাঁইথিয়ার পুরপ্রধান বিপ্লব দত্ত। ছিলেন জেলা সুসংহত শিশু বিকাশের প্রকল্প আধিকারিক হীরক বন্দ্যোপাধ্যায়, সাঁইথিয়ার বিডিও অতনু ঝুড়ি, পঞ্চায়েত সমিতির সভাপতি সোমনাথ সাধু, সুসংহত শিশু বিকাশ আধিকারিক বিভূধন মজুমদার এবং শহরের ২৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সুপারভাইজার ও শিশুরা।

Advertisement

বিকাশবাবু বলেন, ‘‘শিশুদের পরিপূরক পুষ্টির জন্য জেলার ছটি পুরসভার মধ্যে ইতিমধ্যেই এই প্রকল্প চলছে। আজ থেকে চালু হল সাঁইথিয়াতেও। বাকি থেকে যাওয়া দুবরাজপুর পুরসভায় এই প্রকল্প শ্রীঘ্রই চালু করা হবে। পরের ধাপে এই প্রকল্প পঞ্চায়েতেও পৌঁছে দেওয়ার ভাবনা রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement