সংখ্যালঘুদের জন্য

সংখ্যালঘুদের জন্য চালু সরকারি প্রকল্পগুলির কাজের গতি খতিয়ে দেখতে মঙ্গলবার বাঁকুড়ার সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করল মাইনরিটি কমিশন। উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান ইমতাজ আলি শাহ-সহ কমিশনের বেশ কিছু সদস্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৫ ০১:০৪
Share:

সংখ্যালঘুদের জন্য চালু সরকারি প্রকল্পগুলির কাজের গতি খতিয়ে দেখতে মঙ্গলবার বাঁকুড়ার সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করল মাইনরিটি কমিশন। উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান ইমতাজ আলি শাহ-সহ কমিশনের বেশ কিছু সদস্য। বৈঠক শেষে ইমতাজ আলি বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি থাকেন যে-সব এলাকায়, সেখানকার রাস্তাঘাট বানানো, বাড়ি বাড়ি শৌচালয় গড়ার দিকে নজর দিতে হবে জেলা প্রশাসনকে। বহু সংখ্যালঘু মানুষ এখনও খোলা আকাশের নীচে শৌচকর্ম করেন। তাঁদের এলাকার রাস্তাঘাটও ভাল নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement