বন্যার জল এলাকা থেকে সরে যাওয়ার পর নলহাটি থানার কামালপুর গ্রামের কজওয়ের উপর অস্থায়ী ভাবে বাঁশের সেতু নির্মাণ করল নলহাটি ২ ব্লক প্রশাসন। বিডিও গোবিন্দ নন্দী বলেন, ‘‘ওই বাঁশের সেতু নির্মাণের ফলে কজওয়ের উপর দিয়ে বন্যার জল বয়ে গেলেও সাহেবনগর, টিঠিডাঙ্গা, কামালপুরের সঙ্গে যোগাযোগ রাখা যাবে। ব্রাহ্মণীর সেচ বাঁধ মেরামত করার জন্য সেচ দফতরকে বলা হয়েছে।