নতুন ভোটারদের ভোট দানে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে নির্বাচন কমিশনের উদ্যোগ এবং নানুর ব্লক প্রশাসনের সহযোগিতায় বিডিও এবং ওসি একাদশ বনাম নব্য ভোটার একাদশের প্রর্দশনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল শনিবার। ওই খেলায় ভোটার একাদশ ২-০ গোলে বিপক্ষকে হারায়। স্থানীয় পঞ্চায়েত সমিতির মাঠে ওই খেলা হয়। হাজির ছিলেন বিডিও মৃণালকান্তি বিশ্বাস, ওসি মাধব মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতি যথাক্রমে চিন্তা মাঝি এবং মধুসূদন পাল প্রমুখ। ব্লক নির্বাচন আধিকারিক কল্লোল মুখোপাধ্যায় জানান, নতুন ভোটারদের ভোটদানে উৎসাহ সৃষ্টির জন্যই এই উদ্যোগ।