বাড়ল অবসরের বয়স

চিকিৎসকের অভাব মেটাতে সরকারি চিকিৎসকদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করল সরকার। বুধবার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Advertisement
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ০৪:১২
Share:

চিকিৎসকের অভাব মেটাতে সরকারি চিকিৎসকদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করল সরকার। বুধবার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ দিন নবান্নে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসকদের অভাবের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত। নতুন করে ডাক্তার নিয়োগ না হওয়া পর্যন্ত এঁদের পরিষেবা পাওয়া যাবে।’’ এর আগে বাম আমলে মেডিক্যাল এডুকেশন সার্ভিসের অধীনে থাকা শিক্ষক-চিকিৎসকদের অবসরের বয়স ৬২ করা হয়েছিল। হেলথ সার্ভিসের অধীন চিকিৎসকদের অবসরের বয়স তখন সীমাবদ্ধ ছিল ৬০-এই। তৃণমূল আমলে শিক্ষক-চিকিৎসকদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করার পাশাপাশি হেলথ সার্ভিসের চিকিৎসকদের অবসরের বয়সও ৬০ থেকে বাড়িয়ে ৬২ করা হয়। এ বার দুই চিকিৎসকের অবসরের বয়সই এক করে দিল রাজ্য সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement