Rejinagar RSP

রেজিনগরে লড়তে চায় আরএসপি

উপনির্বাচনে প্রার্থী দিতে সিপিএম প্রস্তুতি নিচ্ছে। সিপিএম সূত্রে বক্তব্য, বিধানসভা ভোটের সময়ে রেজিনগরে প্রার্থী দেওয়ার জন্য বাম শরিকদের প্রস্তাব দেওয়া হলেও তাতে তারা রাজি হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ০৯:২২
Share:

বিধানসভা ভোটের পরে ফল পর্যালোচনায় দু’দিনের বৈঠকে বসল বাম শরিক আরএসপি-র রাজ্য কমিটি। হকার উচ্ছেদের ঘটনার প্রেক্ষিতে সমস্যা সমাধানের দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে প্রস্তাব দেওয়া, জনজীবনের নানা সমস্যা নিয়ে আন্দোলনে নামা-সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দল যাতে প্রার্থী দিতে পারে, সে জন্য বামফ্রন্টের কাছে দাবি জানানোর প্রস্তুতিও শুরু করেছে আরএসপি। যদিও সূত্রের খবর, ওই উপনির্বাচনে প্রার্থী দিতে সিপিএম প্রস্তুতি নিচ্ছে। সিপিএম সূত্রে বক্তব্য, বিধানসভা ভোটের সময়ে রেজিনগরে প্রার্থী দেওয়ার জন্য বাম শরিকদের প্রস্তাব দেওয়া হলেও তাতে তারা রাজি হয়নি। ওই আসনটি ছাড়া হয়েছিল ডব্লিউবিএসপি-কে। প্রসঙ্গত, এ বার বিধানসভা নির্বাচনে ১৬টি আসনে লড়ে আরএসপি পেয়েছে ০.১০% ভোট (‌মোট ৬৪ হাজার ২০৯টি ভোট)। ভোটের আগে আসন নিয়ে বিস্তর টানাপড়েনের পরে এখন শরিকদের যে কোনও দাবি সিপিএমের পক্ষে মেনে নেওয়া কতটা সম্ভব, তা নিয়ে রাজনৈতিক শিবিরের একাংশে প্রশ্ন রয়েছে। আরএসপি রেজিনগরের দাবি জোরালো করলে ফের বামফ্রন্টে জটিলতা তৈরি হতে পারে বলেই মনে করছে বাম শিবির। রাজ্য কমিটির বৈঠকে আরএসপি অবশ্য আলোচনা করেছে, তীব্র মেরুকরণই তাদের আসনগুলিতে খারাপ ফলের মূল কারণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন