—প্রতিনিধিত্বমূলক ছবি।
কৃষি দফতরেও এ বার আগের আমলের প্রকল্পের বদলে কেন্দ্রীয় প্রকল্প চালু করতে চলেছে রাজ্যের নতুন সরকার। একই সঙ্গে আগের আমলে সরকারি প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতি হলে যথাযথ তদন্ত করার কথাও জানানো হয়েছে। বৃহস্পতিবার নবান্নে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানান, রাজ্যে কৃষকবন্ধু প্রকল্পের বদলে শুধু পিএম কিসান সম্মান নিধি প্রকল্প চালু থাকবে। যাঁরা কৃষকবন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত ছিলেন তাঁদের নতুন করে আবেদন করতে হবে। যাঁরা আগে থেকেই কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্ভুক্ত ছিলেন তাঁদের আবেদন করার প্রয়োজন নেই। একই ভাবে রাজ্যের শস্য বিমার বদলে কেন্দ্রীয় প্রকল্প চালু হবে বলে মন্ত্রী জানান।
অভিযোগ উঠেছে যে অনেকেই কৃষকবন্ধু প্রকল্পে সাহায্য পাওয়ার উপযুক্ত না-হলেও সরকারি অনুদান পেয়েছেন। মন্ত্রী বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের যেমন ঝাড়াইবাছাই করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অন্তভুক্ত করা হচ্ছে, এখানেও তেমন হবে। অনিয়ম নিয়ে তদন্তেরও নির্দেশ দেওয়া হবে।’’ এ দিনই দফতরের দায়িত্ব নেন দুধকুমার। আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। পরে তিনি জানান, কৃষকেরা যাতে সময়ে সরকারি বীজ এবং সার পান, তা নিশ্চিত করতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়েছে। তাই সার নিয়ে কালোবাজারি যাতে না-হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে