পার্শ্ব শিক্ষকদের পাশে এসইউসি

বিধান নগরে বিকাশ ভবনের সামনে পার্শ্ব শিক্ষকদের অবস্থান-মঞ্চে এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল রবিবার সংহতি জানাতে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ০৩:৪৪
Share:

—ফাইল চিত্র।

সিপিএম, কংগ্রেস এবং বিজেপির পর এ বার পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়াল এসইউসি। বিধান নগরে বিকাশ ভবনের সামনে পার্শ্ব শিক্ষকদের অবস্থান-মঞ্চে এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল রবিবার সংহতি জানাতে যায়। ওই অবস্থান-মঞ্চে চণ্ডীদাসবাবু বলেন, ‘‘এটা খুবই দুঃখজনক যে, শিক্ষকদের প্রতিবাদ করার জন্য হাইকোর্টের সাহায্য নিতে হচ্ছে। না হলে তাঁদের উপর লাঠি চলছে। আমাদের দাবি, সরকার অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের সমস্যা সমাধান করুক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement