Second Hoogly Bridge

আবার দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে! দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

কলকাতা ট্রাফিক পুলিশের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের উদ্যোগে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপনের কাজ চলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ২১:২১
Share:

রবিবার, ৭ জুন দ্বিতীয় হুগলি সেতুতে ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে যান চলাচল। — ফাইল চিত্র।

মেরামতি এবং সংস্কারের কাজের জন্য আবার বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। আগামী ৭ জুন, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। বিকল্প পথে চলবে যানবাহন।

Advertisement

কলকাতা ট্রাফিক পুলিশের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের উদ্যোগে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপনের কাজ চলবে। নিরাপত্তার স্বার্থে যান চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। সেতু বন্ধ থাকার সময় বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন৷

দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার সময় বিকল্প কোন পথে গাড়ি যাতায়াত করবে, তারও হদিস দেওয়া হয়েছে। যানবাহনগুলিকে হাওড়া ব্রিজ, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড, খিদিরপুর রোড এবং রেড রোড-সহ অন্যান্য নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে।

Advertisement

দ্বিতীয় হুগলি সেতু হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (এইচআরবিসি)-এর অধীনে রক্ষণাবেক্ষণ হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থাটির প্রতিষ্ঠা হয় ১৯৬৯ সালে। হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণই এদের দায়িত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement