Joint BDO Promoted

ভোটের আগে রাজ্যে ২৮ জন জয়েন্ট বিডিওর পদোন্নতি! নবান্ন বলছে, নিয়ম মেনেই হয়েছে পদক্ষেপ

বিজ্ঞপ্তি জারির ১০ দিনের মধ্যে তাঁদের অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) হিসাবে কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরে যোগ দিতে বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৬:৩৫
Share:

নবান্ন। — ফাইল চিত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে জয়েন্ট বিডিও (যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক)-দের পদোন্নতির তালিকা প্রকাশ করল নবান্ন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে ২৮ জন জয়েন্ট বিডিওর পদোন্নতির কথা জানিয়েছে কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নিয়ম মেনেই এই পদোন্নতি দেওয়া হয়েছে।

Advertisement

রাজ্যের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে, আলিপুর দুয়ারের জয়েন্ট বিডিও দীপায়ন চক্রবর্তী, বাঁকুড়ার তালড্যাংরার জয়েন্ট বিডিও শিলাদিত্য জানা, বীরভূম জেলা পরিষদের এডিএস সৌভিক সরকার, হাওড়া সাঁকরাইলের জয়েন্ট বিডিও অলোক্তা সেন-সহ ২৮ জনের নাম রয়েছে। বিজ্ঞপ্তি জারির ১০ দিনের মধ্যে তাঁদের অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) হিসাবে কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরে যোগ দিতে বলা হয়েছে।

নবান্ন সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে আটকে ছিল রাজ্যের কয়েক জন জয়েন্ট বিডিওর পদোন্নতি। ডব্লিউবিসিএসদের তরফেও সেই নিয়ে দাবি উঠেছিল। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, তাদের তরফেও দীর্ঘ দিন ধরে এই নিয়ে অনুরোধ জানানো হয়েছিল। তবে নবান্নের সূত্র বলছে, নিয়ম মেনেই রাজ্যে জয়েন্ট বিডিওদের পদোন্নতি হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement