TMC

কলকাতায় বৈঠক তৃণমূলের একাধিক ‘বেসুরো’ বিধায়কের, দলের নির্দেশের চেয়ে প্রাধান্য পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপের

আগামী শুক্রবার বিভিন্ন জেলার নেতানেত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে ডাকই পেলেন না একাধিক বিধায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০২:০১
Share:

—প্রতীকী চিত্র।

ভোটের ফল বেরানোর পরে তৃণমূলের একাধিক বিধায়ক বৈঠক করলেন কলকাতায়। সূত্রের খবর, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেয়ে নিজেদের এলাকার পরিস্থিতি অনুযায়ী নিজেরা পদক্ষেপ করার। জানা গিয়েছে, আগামী শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার নেতাদের নিয়ে যে বৈঠক করবেন সেই বৈঠকেও ডাক পাননি দলের অনেক বিধায়ক। তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

Advertisement

তৃণমূল বিধায়কদের বৈঠকে একাধিক জনের দাবি, দলের বক্তব্য স্পষ্ট নয়। তাই ‘দলের কথায় নাচ নয়’ বরং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করার। সেই সিদ্ধান্তে অধিকাংশ বিধায়কই সহমত পোষণ করেছেন। সূত্রের খবর, তৃণমূলের প্রথম সারির এক বিধায়ক এ দিনের বৈঠকে অনুপস্থিত থাকলেও বৈঠকরত বিধায়কদের প্রতি তাঁর সমর্থনের কথা জানিয়েছেন।

অন্য দিকে, আগামী শুক্রবার বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা। তবে ওই বৈঠকে ডাক পাননি দলের একাধিক বিধায়ক। কেন তাঁদের ডাকা হয়নি তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement