BJP Govt In WB

নীল-সাদার কলকাতা বদলাচ্ছে রং! মহাকরণ, নবান্নের পরে এ বার গেরুয়া আলোয় সাজানো হল বিধানসভা

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে রং বদলাচ্ছে রাজধানী কলকাতা এবং গঙ্গাপারের যমজ শহর হাওড়া! নীল-সাদা রঙের বদলে গেরুয়া-সাদার পোঁচ পড়ছে রাস্তার ডিভাইডার, গার্ডরেল পুলিশের কিয়স্কে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ২০:২৮
Share:

গেরুয়া আলোয় সেজে উঠেছে বিধানসভা। —নিজস্ব চিত্র।

নবান্ন, মহাকরণের (রাইটার্স বিল্ডিং) পরে এ বার গেরুয়া আলোয় সাজল রাজ্য বিধানসভা। বুধবার থেকে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। তার আগে গেরুয়া আলোকসজ্জায় সাজানো হল বিধানসভা ভবনকে।

Advertisement

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে রং বদলাচ্ছে রাজধানী কলকাতা এবং গঙ্গাপারের যমজ শহর হাওড়া! নীল-সাদা রঙের বদলে গেরুয়া-সাদার প্রলেপ পড়ছে রাস্তার ডিভাইডার, গার্ডরেল, পুলিশ কিয়স্কে। আগেই গেরুয়া আলোকসজ্জায় সজ্জিত হয়েছে নবান্ন এবং মহাকরণ। এ বার পালা বিধানসভার।

প্রসঙ্গত, আগামী বুধ এবং বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কেরা প্রোটেম স্পিকার তাপস রায়ের কাছে শপথ নেবেন। শুক্রবার হবে স্পিকার নির্বাচনের পালা। সেই বিশেষ অধিবেশন উপলক্ষেই গেরুয়া আলোয় বিধানসভা সাজানো হয়েছে। বিধানসভা ভবনের আশপাশের রাস্তার রেলিংয়ে লাগানো হয়েছে সাদা-গেরুয়া রং। কিয়স্ক এবং গার্ডরেলেরও রংবদল হয়েছে। যেমনটা হয়েছে নবান্ন এবং মহাকরণের আশপাশেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement