SFI on World Cup

বিনামূল্যে বিশ্বকাপ সম্প্রচারের আবেদন

মাণ্ডবীয়কে পাঠানো আবেদনপত্রে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ও সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি বলেছেন, ‘বিশ্বকাপ শুরু হতে আর কিছু দিন বাকি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৮:৫৮
Share:

দীনেশ মজুমদার ভবনে নানা দাবিতে সরব এসএফআই নেতৃত্ব।

ভারতে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার কোথায় হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এই আবহে দূরদর্শন এবং ডিডি স্পোর্টসে বিনামূল্যে যাতে বিশ্বকাপ দেখানো হয়, সেই দাবি তুলে সোমবার কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে লিখিত আবেদন জানাল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। মাণ্ডবীয়কে পাঠানো আবেদনপত্রে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ও সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি বলেছেন, ‘বিশ্বকাপ শুরু হতে আর কিছু দিন বাকি। কিন্তু সরকারি সম্প্রচারকারী সংস্থা (প্রসার ভারতী) ইঙ্গিত দিয়েছে যে, তারা বিশ্বকাপ সম্প্রচার করতে পারবে না। এই সমস্যার সমাধান না-হলে দেশের লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী পৃথিবীর বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতাটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন।’ পাশাপাশি, অশ্বিনীকে পাঠানো আবেদনে এসএফআই মনে করিয়ে দিয়েছে, ২০০৭-এর ‘স্পোর্টস ব্রডকাস্টিং সিগন্যালস আইন’-এর মূল ভিত্তিই হল গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতার সম্প্রচারকে জনস্বার্থ হিসাবে দেখা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন