—প্রতিনিধিত্বমূলক চিত্র।
দেশে সমাজবিদ্যা চর্চার অগ্রগণ্য প্রতিষ্ঠান ‘টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস’-এ (টিস) গত বছর এপ্রিলে ছাত্র সংসদ ভেঙে মনোনীত ‘স্টুডেন্টস কাউন্সিল’ গঠন করা হয়েছে। একে সামনে রেখে বিজেপিকে নিশানা করার পাশাপাশি নির্বাচিত ছাত্র সংসদ ফেরানোর দাবিতে সোমবার সরব হয়েছেন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি আদর্শ এম সাজি। তাঁদের অভিযোগ, “দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানটিকে আরএসএস-বিজেপি নিজেদের নীতি প্রয়োগের গবেষণাগার হিসাবে ব্যবহার করতে চাইছে। কেন্দ্র ২০২৩-এ প্রতিষ্ঠানটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে।”
এসএফআই-এর অভিযোগ, নতুন ব্যবস্থায় কোনও কেন্দ্রীয় সমন্বয়কারী কমিটি থাকবে না। আর্থিক, সাংস্কৃতিক কমিটির মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কারা থাকবেন, তা-ও ঠিক করবেন কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া টাকা কী ভাবে ব্যবহার করা হবে, তা-ও স্পষ্ট নয়। পরিস্থিতির বদল না-হলে দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে এসএফআই।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে