Sourin Bhattacharya

সৌরীন-শতবর্ষে শিক্ষা-আলোচনা

আরএসপি নেতা, প্রাক্তন সাংসদ তথা তথা অধ্যাপক সৌরীন ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘শিক্ষায় নৈরাজ্য’ শীর্ষক স্মারক বক্তৃতায় এই নিয়ে আলোচনা করলেন আইনজীবী ও সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য-সহ অন্যেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২১
Share:

সৌরীন ভট্টাচার্যের স্মরণে আলোচনা-সভা। মৌলালি যুব কেন্দ্রে। — নিজস্ব চিত্র।

বর্তমান সময়ে শিক্ষা-ক্ষেত্রের পরিস্থিতি নিয়ে সরব হলেন আলোচকেরা। আরএসপি নেতা, প্রাক্তন সাংসদ তথা তথা অধ্যাপক সৌরীন ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘শিক্ষায় নৈরাজ্য’ শীর্ষক স্মারক বক্তৃতায় এই নিয়ে আলোচনা করলেন আইনজীবী ও সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য-সহ অন্যেরা। মৌলালি যুবকেন্দ্রে শুক্রবার ‘অধ্যাপক সৌরীন ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটি’ আয়োজিত ওই বক্তৃতায় বিকাশ বর্তমানে শিক্ষায় অবৈজ্ঞানিক ভাবনা-চিন্তার প্রসার, কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে শিক্ষা-সঙ্কোচন নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন। সৌরীন জীবনভর জড়িয়ে ছিলেন শিক্ষা আন্দোলনে। এই সূত্র ধরেই সৌরীনের রাজনৈতিক কর্মকাণ্ডের নানা দিকের কথা তুলে ধরেছেন আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, রাজ্য সম্পাদক তপন হোড়। সৌরীনের প্রবন্ধ সংগ্রহ, তাঁর স্মরণে বিশিষ্টদের লেখা প্রবন্ধ নিয়ে দু’টি বইও এ দিন প্রকাশিত হয়েছে। বক্তৃতা করেছেন আরএসপি নেত্রী তথা সৌরীনের কন্যা সর্বানী ভট্টাচার্য, তুষার চক্রবর্তী, দেবাশিস মুখোপাধ্যায়, অর্ণব রায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন