মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।
রাজ্য জুড়ে আলুর অতিরিক্ত ফলনের পরে চাষিদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে সরকার ‘উদাসীন’, এমন অভিযোগে ধারাবাহিক ভাবে সরব বিভিন্ন কৃষক সংগঠন। এই প্রেক্ষিতে চাষিদের থেকে সরাসরি আলু কিনতে ‘আলু সংগ্রহ প্রকল্প’ (আলু প্রোকিয়োরমেন্ট স্কিম ২০২৬) ঘোষণা করেছে সরকার। সে দিকে ইঙ্গিত করে ধর্মতলার ধর্না-মঞ্চ থেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “রাজ্য সরকার আলু কিনে নেবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এখান থেকে কৃষি-সচিবের সঙ্গে কথাও বলেছি। চাষিরা যেখানে যেখানে আলু বিক্রি করতে পারছেন না, তা দেখে পুরো প্রক্রিয়াটি তরান্বিত করতে বলেছি।” পাশাপাশি, বেসরকারি হিমঘর মালিকেরা যাতে আলু কিনতে পারেন, সেই জন্য তাঁদের ব্যাঙ্ক ঋণ দেওয়ার বিষয়টি সরল করা হয়েছে। সূত্রের খবর, চাষিদের থেকে সরাসরি কুইন্টাল প্রতি ন্যূনতম দর ৯৫০ টাকায় আলু কেনা হচ্ছে। ব্যাঙ্ক, হিমঘর মালিক, জেলা এবং ব্লক প্রশাসনের মধ্যে সমন্বয়, ‘সুফল বাংলা’য় লাভজনক দামে আলু কেনার বিষয়েও জোর দেওয়া হচ্ছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে